জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হয়ে ক্যারিয়ারে এবং জব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকুন ।

বাংলা ভাষার একমাত্র ডেডিকেটেড অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং বুটক্যাম্পের সাথে জাভাস্ক্রিপ্ট এর সব কনফিউজিং এবং অ্যাডভান্স প্রোগ্রামিং শিখে হয়ে উঠুন একজন অসাধারন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার ।

১ম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে

Days
Hours
Minutes
Seconds

জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে যখন জার্নি শুরু করে  তখন শুধুমাত্র  ব্রাউজারে/ ক্লায়েন্ট সাইডে সীমাবদ্ধ থাকলেও সময়েয় সাথে সাথে সব সেক্টরে ব্যাপক বিস্তৃতি  লাভ করেছে  ।
জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক রিয়্যাক্ট, অ্যাঙ্গোলার , ভিউ দিয়ে যেমন ইন্টারেক্টিভ ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে  তেমনি server-side এ নোড জেএস  ব্যবহার করে স্ক্যালেবল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা  হচ্ছে । সাথে সাথে  রিয়্যাক্ট নেটিভ দিয়ে নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশন, ইলেকট্রন  ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং,  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স , ব্লকচেইনে ও সমান তালে ব্যবহৃত হচ্ছে ।

সব জিনিসের কেন্দ্রবিন্দুতে  থাকছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট । আপনি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে যত বেশি কনফিডেন্ট এবং অ্যাডভান্স  হবেন  এই  সেক্টরগুলোতে তত বেশি ভালো  করতে পারবেন এবং কনফিডেন্টলি কাজ করতে পারবেন ।

এই বিস্তৃ সেক্টরে শধুমাত্র  জাভাস্ক্রিপ্ট  বেসিক  অথবা ফাউন্ডেশন নলেজ দিয়ে খুব বেশি অগ্রসর হওয়া অনেকটা অসম্ভব, এর জন্য প্রয়োজন জাভাস্ক্রিপ্টে ইনডেপথ নলেজ এবং অ্যাডভান্স প্রোগ্রামিং স্কিল।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলা ভাষায় নামেমাত্র বিগিনার টু অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট রেকর্ডেড কোর্স এভেল এভেল হলেও পরিপূর্ণ অ্যাডভান্স নলেজ অর্জন করার মতো কোনো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম অথবা কোর্স নেই । 

 হ্যালো,  আমি মোহাম্মদ শামীম ।  একজন ফ্রিল্যান্স ফুলস্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপার । আমি গত সাত-আট বছর ধরে জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড টেকনোলজি নিয়ে কাজ করছি, এবং গত ৫ বছর ধরে ডেডিকেটেড ভাবে জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড টেকনোলজি শিখাচ্ছি ।  সাথে সাথে  ১০,০০০+  স্টুডেন্টকে পার্সোনালি , বুটক্যাম্প অথবা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে জাভাস্ক্রিপ্ট শেখানোর সুযোগ হয়েছে ।  আপনারা আমাকে ওয়েব ডেভলপার বিডি নামেও জেনে থাকতে পারেন ।

আমি যখন জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করি তখন জাভাস্ক্রিপ্টের তেমন কোন রিসোর্স  ছিল না । জাভাস্ক্রিপ্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে অনেক অনেক ডিফরেন্ট  হওয়ায় অনেক কনফিউজিং মনে হতো ।  বেসিক ব্যাপারগুলো শেখার জন্য অনেক অনেক রিসোর্স থাকলেও অ্যাডভান্স ব্যাপারগুলো শিখার জন্য খুব ভালো বাংলা অথবা ইংলিশ রিসোর্স  পাই নি । তাই আমি বিভিন্ন ছড়ানো ছিটানো অনেক অনেক ব্লগ, আর্টিকেল্‌ কোর্সর ভিডিও ঘেটে ঘেটে অ্যাডভান্স  ব্যাপার গুলো শিখার চেষ্টা করেছিলাম ।  এতে আমার প্রচুর সময় নষ্ট হয়েছিল এবং পুরো ব্যাপারটা অনেক অনেক চ্যালেঞ্জিং হয়েছিল । তারপরে ও কোথায় যেন একটা গ্যাপ থেকে গিয়ে ছিল । 

সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ,  আমি আমার প্রফেশনাল লাইফে এসে কাজ করতে করতে  জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কন্সেপ্টগুলো  বুঝেছি, এবং অনুধাবন করেছি,  যেটা আমি আর্টিকেল অথবা অনলাইনে ভিভিন্ন রিসোর্স ঘেটে ও বুঝিনি । এই  পুরো জার্নি  আমার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং এবং সময়সাপেক্ষ ছিল । 

আপনি এখনও ইন্টারনেটে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স এবং কনফিউজিং কনসেপ্টগুলো শিখার জন্য সিঙ্গেল কোন পরিপূর্ণ  রিসোর্স খুজে পাবেন না।  আপনাকে খুঁজে খুঁজে বিভিন্ন ইউটিউব চ্যানেল, আর্টিকেল, কোর্স  থেকে শিখতে হবে, যা আপনার প্রচুর সময়  নষ্ট করবে, ইফেক্টভ্লি না শিখাতে পারা ব্যাপার তো থাকছেই । সবথেকে হতাশার  ব্যাপার হচ্ছে এখনো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট অথবা জাভাস্ক্রিপ্ট কনসেপ্টগুলো শিখার জন্য ভালো রিসোর্স খুজে পাওয়া  ও কষ্টসাধ্য ।

বাংলা ভাষায় জাভাস্ক্রিপ্ট রিলেটেড অনেক অনেক রেকর্ডেড কোর্স থেকে শুরু করে বেশকিছু লাইভ কোর্স এভেলেবেল এর মধ্যে বেশির ভাগ রিসোর্স বিগিনার টু এডভান্স বলা হলেও বাস্তবে অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট গুলোকে টাচ করা  হয় না অথবা ডিটেইলস এক্সপ্লেন করা হয় না বললেই চলে । 

 তাছাড়া রেকর্ডেড কোর্সে  কনফিউশন ক্লিয়ার করার জন্য  প্রশ্ন করার সুযোগ থাকে না বলে অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট  শেখার তেমন সুযোগ নেই । জাভাস্ক্রিপ্টকে ওয়ার্ল্ডের মোস্ট মিস-আন্ডারস্টুড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলা হয় এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে অনেক অনেক ভিন্ন ভাবে কাজ করে তাই অনেক ডেভেলপাররা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে এই ল্যাংগুয়েজ এসে ভ্যাবাচেকা খেয়ে যান । 

তাই আমরা বাংলা ভাষায় এই প্রথম শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স এবং কনফিউজিং কনসেপ্ট গুলো নিয়ে সাজানো-গোছানো পরিপূর্ণ লাইভ  জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স প্রোগ্রামিং বুটক্যাম্প চালু করছি যেখানে লাইভে সব অ্যাডভান্স এবং কনফিউজিং কনসেপ্ট শেখার পাশাপাশি প্রশ্ন করে আপনার কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবেন ।

এই প্রোগ্রাম আপনাকে অন্যান্য সবার থেকে এগিয়ে রাখবে , ক্যারিয়ারে এবং জব হান্টিং,  ইন্টারভিও তে এক্সটা বেনিফিট দিবে ।  আরো কনফিডেন্টলি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারবেন ,  ইন্ডেপথে কন্সেপ্টগুলো বুজতে পারবেন ।  রিয়েল  ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কোড দ্রুত ডিভাগ করতে পারবেন । সিঙ্গেল পেজ লাইব্রেরী অথবা ফ্রেমওয়ার্ক, নোড জেএস এ আরো কনফিডেন্টলি কাজ করতে পারবেন ।  মোট কথা অন্য সবার থেকে এই কোর্স আপনাকে বহুগুনে আলাদা করে দিবে ।      

এই কোর্সে কি কি শিখতে পারবেন ?

৫০০০ টাকা

৩৪৯৯ টাকা

( প্রথম ২০ জনের জন্য )

বুটক্যাম্পে কি কি থাকছে ডিটেইলস জানার জন্য কোর্স কারিকুলাম স্টাডি করে নিতে পারেন । এখানে হাইলাইটস তুলে ধরা হল ...

জাভাস্ক্রিপ্ট মিসিং ফাউন্ডেশন

এই পার্টে জাভাস্ক্রিপ্ট শিখতে অথবা কাজ করতে গিয়ে প্রায়শ মিস হওয়া কনসেপ্টগুলো কভার করব । জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ, ডাটা টাইপ চেক, প্রিমিটিভ/রেফারেন্স ডাটা টাইপ , ইকুয়ালিটি, স্ট্রিক্ট ইকুয়ালিটি , টাইপ কোয়ারসন সহ আরো অনেক অনেক কনসেপ্ট থাকছে আই সেকশনে ।

মডার্ন জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট এন্ড বিয়ন্ড

এই সেকশনে জাভাস্ক্রিপ্টের সব লেটেস্ট ফিচার যেমন রেস্ট-স্প্রেড অপারেটর এবং রেস্ট এবং স্প্রেড অপারেটরের মধ্যে ডিফারেন্স, নালকোলেসিং অপারেটর, অপশনাল চেইনিং , ম্যাপ,সেট, রিফ্লেক্ট, প্রক্সি, সিম্বল ইটারেটর, জেনারেটর নিয়ে ডিটেইলস শিখে ফেলবেন ।

জাভাস্ক্রিপ্ট “this “ এন্ড কন্টেক্সট অব অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং

এই সেকশনে আমরা জাভাস্ক্রিপ্টের অন্যতম কনফিউজিং পার্ট জাভাস্ক্রিপ্ট “this “ নিয়ে কথা বলব এবং ডিফারেন্ট কন্টেক্সটে “this“ বলতে কি বোঝায় এবং কল ,বাইন্ড এপ্লাই এর মধ্য দিয়ে কিভাবে “this “ কে ডিফাইন করতে হয় ডিটেইলস শিখে ফেলব

জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন

এই সেকশনে আপনি জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন কন্টেক্সট, কল স্টেক , ইভেন্ট লুপ, স্কোপ ,ক্লোজার হোইস্টিং নিয়ে ডিটেইলস শিখে ফেলবেন । সাথে সাথে মাইক্রোটাস্ক কিউ মেক্রোটাস্ক কিউ, রিকার্সন গার্বেজ কালেকশন এ ব্যাপার গুলো নিয়ে থাকছে আই সেকশনে।

জাভাস্ক্রিপ্ট টুলিংস এবং ওয়েবপ্যাক

এই সেকশনে জাভাস্ক্রিপ্ট টুলিংস কি এবং প্রয়োজনীয়তা শিখার সাথে সাথে ওয়েবপ্যাক, ব্যাভেল, ইএস-লিন্ট, প্রিটিয়ার কিভাবে একসাথে ব্যবহার করে আমরা একটা প্রোডাকশন ওয়ার্কফ্লো সেট আপ করতে পারি ডিটেইলস শিখে ফেলব ।

জাভাস্ক্রিপ্ট ফংশানাল প্রোগ্রামিং

এই সেকশনে আমরা ফাংশনাল প্রগ্রমিং কনসেপ্টের সাথে পরিচিত হব । এই সেকশনে ফাংশানাল প্রোগ্রামিং এর প্রিন্সিপাল যেমন পিউর ফাংশন, side-effects, মিউটেবিলিটি, কারিং, পারশিয়াল অ্যাপ্লিকেশন ,অ্যারে হেল্পার মেথড ইত্যাদি ফাংশানাল প্রোগ্রামিং টুলস নিয়ে ডিটেইলস শিখে ফেলব ।

জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ প্রশ্ন উত্তর

জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ এই সেকশনে আমরা জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউতে আসা অনেক কমন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব । সাথে প্রশ্নের উত্তর এর ব্যাখ্যা বুঝার চেষ্টা করবো । এই সেকশন আপনাকে ইন্টারভিউয়ে জন্য জাভাস্ক্রিপ্ট রিলেটেড প্রস্নের উত্তরে কনফিডেন্ট এবং অনেকাংশে প্রস্তুত করে তুলবে ।

ক্লিন কোড & রিফেক্টরিং​

রিয়েল লাইফে একজন প্রোগ্রামার অনেক সময় কোড রিফেক্টরিং এবং ক্লিন কোড লেখার পিছনে ব্যয় করেন , এই পার্টে কিভাবে এক্সিসটিং প্রজেক্টকে রিফেক্টর করতে হয় , এবং এপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রতিটা ধাপে ক্লিন কোড প্র্যাকটিস ফলো করতে হয় প্র্যাক্টিক্যালি শিখতে পারবেন । এটাই আপনাকে অন্যান্য হাজার হাজার ডেভেলপার থেকে এগিয়ে রাখবে ।

জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং

এই পার্ট এ আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর ডিটেলস শিখে ফেলবো। কিভাবে কল-ব্যাক, প্রমিস, এসিঙ্ক-ওয়েট ব্যবহার করে অ্যাসিনক্রোনাস কোড কে ডিল করতে পারি সে ব্যাপারটা ডিটেইলস শিখে ফেলবো । কল-ব্যাক হেল এবং অ্যাসিনক্র ওয়েটের এডভান্টেজ , ডিস-এডভান্টেজ নিয়ে ডিটেইলস থাকছে এই পার্টে ।

জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং

এই পার্টে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রিন্সিপাল এনক্যাপসুলেশন পলিমরফিজম এবস্ট্রাকশন, ইনহেরিটেন্স ব্যাপার গুলো নিয়ে ডিটেলস কথা বলবো । সাথে সাথে আপনি কন্সট্রাক্টার প্যাটার্ন , প্রটোটাইপাল ইনহেরিটেন্স নিয়ে ডিটেইলস শিখে ফেলবেন।

জাভাস্ক্রিপ্ট ডিজাইন প্যাটার্ন

এই সেকশনে আমরা এ্যাসেনশিয়াল ডিজাইন প্যাটার্ন যেমন মডিউলার ডিজাইন প্যাটার্ন, ফ্যাচাড ডিজাইন প্যাটার্ন, সাবস্ক্রাইবার প্যাটার্ন, কনস্ট্রাক্টর প্যাটার্ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে ডিটেইলস শিখে ফেলব ।

কনসিস্টেন্ট সাপোর্ট & মনিটরিং

এই প্রোগ্রামে রেজিস্টার্ড প্রতিটা মেম্বারের জন্য । অন্যান্য প্রোগ্রামের মত গুটি কয়েক মেম্বার প্রোগ্রাম শেষ করতে পারলে প্রোগ্রাম সফল , বাকিরা কাউন্ট হবে না অথবা বাকিদের খোজ খবর থাকবে না, ঠিক এই রকম নয় । আমরা বিশ্বাস করি প্রতিটা মেম্বারের সফলতার উপর প্রোগ্রামের সফলতা নির্ভর করে । সাপোর্ট এর জন্য স্কাইপ সাপোর্ট গ্রুপ, প্রিমিয়াম ফেসবুক গ্রুপ, সপ্তাহে ২ টা করে লাইভ ক্লাস তো থাকছেই।

সকল সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর

কোর্স নিয়ে আমাদের প্রিমিয়াম মেম্বারদের কিছু চিন্তাভাবনা

Zuheb Ahmed

Zuheb Ahmed

recommends

JavaScript Ninja

April 7. 

I have learned important data structures and algorithms from this course that will help me write efficient and high-quality code. Additionally, the practical experience of solving LeetCode problems will help me to understand how to apply these concepts in real-world scenarios. I am thankful to samim vai. It was a great journey.
DSA(batch-2)

Ajharul Abedeen

recommends

JavaScript Ninja

June 26 . 

ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ অনেক। এই কোর্সটি করার ফলে নতুন অনেক কিছু শেখা গিয়েছে।
এর আগে অন্য একটি কোর্সে এনরোল হয়েছিলাম, কিন্তু কমপ্লিট করেনি। কারণ ওই কোর্স টি অনেক বেশি থিওরিটিক্যাল ছিল।
এই কোর্সটিতে থিওরির সাথে প্রচুর পরিমাণ প্রাক্টিক্যাল দেখানো হয়েছে। যা থিওরি গুলোকে বুঝতে অনেক বেশি হেল্প করে।
DSA & Problem Solving Masterclass(Batch -02)
DSA Bootcamp Review

Md Jasim Uddim

recommends

JavaScript Ninja

May 8 . 

I was a student of Data Structure and Algorithms batch-2 . To be honest ,this course was amazing and very helpful to learn DSA from beginning to advance in Javascript . Samim vai is extraordinary tutor in DSA. I have got fully support from their support panel to continue this course. Many many thanks samim vai and his support panel for their continous support and for bringing such a course.

Hrithik Rudra

recommends

JavaScript Ninja

August 28. 

First of all thanks to Muhammad Samim bhaiya for his efforts to describe every topic in such a way that any one can understand every topic in such a tough course like Data Structure and Algorithm. Every topic was well explained with numerous example and leetcode problems.Anyone who wants to improve his/her problem solving skills can enroll in this course.But one thing is that,to keep pace with this course, anyone should always spent 3-4 hours daily otherwise it will be difficult to keep pace with the instructor. Batch 1,DSA.

Harunur Rashid

recommends

JavaScript Ninja

September 29. 

রিযেক্ট নিয়ে কাজ করার পূর্বের কোনো অভিজ্ঞতা আমার ছিল না। আমি শামীম ভাই এর জাভাস্ক্রিপ্ট কোর্স শেষ করে রিযেক্ট কোর্স এ যুগদান করি । এই কোর্স টা অসলে অন্যান্য গতানুগতিক কোর্স এর মতো ছিল না । রিযেক্ট এর অনেক কিছু আছে , আসলে এই কোর্স না করলে বুজতে পারতাম না।
রিযেক্ট এ সিঙ্গেল পেজ এপ্লিকেশন কিভাবে কাজ করে , ফিলোসফি , ক্লাস বেসড কম্পোনেটন , ফাঙ্কশনাল কম্পোনেটন , কন্ট্রোল এবং আনকন্ট্রোল ভাবে ফর্ম ডিলিং , লাইফ সাইকেল মেথড ,লাইফ সাইকেল হুক্স ,কাস্টম হুক্স ,কনটেক্সট এপিআই, রিডাক্স , রিডাক্স টুলকিট , কিভাবে একটি এইচটিএমএল টেম্পলেট কে রিএক্ট এ কনভার্ট , বিভিন্ন প্যাকেজ এর ব্যবহার , কোনো প্যাকেজ না পেলে জাভাস্ক্রিপ্ট এর প্যাকেজ গুলা কিভাবে রিএক্ট এ ব্যবহার করা লাগে তা শিখানু , পারফরম্যান্স এর জন্য মেমো ,ইওচ মেমো ,ইওচ কলব্যাক , লেজি , কোয়েরি ,এরর বাউন্ডারি ইত্যাদি। ব্যাকএন্ড এ কিভাবে স্ট্র্যাপি ব্যবহার করা লাগে তা শিখানু । অসলে এক্সপেকটেশন এর থেকেও বেশি কিছু দেখানু হইসে ।
কেউ যদি রিএক্ট এ ভালো কিছু শিখতে চান , তহলে তার জ্ন্য এই বুটক্যাম্প খুবই উপকার হবে । বিশেষভাবে, শামীম ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই বুটক্যাম্প এ যুগদানের সুযোগ দেওয়ার জন্য এবং সকল ব্যাচমেট , মডারেটরকে অনেক ধন্যবাদ একে ওপরের প্রতি সহযোগিতা করার জন্য।
Full Stack React App Development Bootcamp (Batch-3)

Mobin Uddin

recommends

JavaScript Ninja

September 29. 

I have found this course on my Facebook page. I believe that this course is designed with advanced topics Which is suitable for developing real-life projects. That is why I was admitted to this course. I acknowledge that this course is different and standard from other courses. Although the course focuses on advanced subjects, Shamim Bhai taught us from the very beginning. that is why this course is suitable for all the students. class duration was two hours to three hours. if anyone actually wants to learn “React” this course is for you.(React Bootcamp Batch-3)

Md Hoque

recommends

JavaScript Ninja

September 29. 

It was a great opportunity for me to get the chance for enrolling “Full-stack React App Development Bootcamp (Batch-3)”. Though I learned to React before this Bootcamp program, I deeply needed to participate in this type of program again. Because I could not practice anything after my first attempt at React Learning.
By attending this program, I could learn again from the very basics of ‘React.js’ to the advanced level. Especially I could learn about “Context API, Redux Toolkit, Strapi” for the first time here.
Everyday task and project completion methods were so helpful to practice React deeply. Though I could not complete all the tasks and projects yet, my target is to finish them ASAP.
Thanks to Muhammad Samim Bhai for teaching us in such a nice way and also a big thanks for giving us continuous support during classes and out of classes. I hope we will be having your support in our further journey too.
Thank You to all of the batchmates and the moderator for being together and cordial support to each other.

Kawsar Ahmed

recommends

JavaScript Ninja

September 29. 

রিয়েক্ট নিয়ে কাজ করলেও অন্য সবার মত গতানুগতিক কাজ জানতাম। কিন্তু এই বুটক্যাম্পে জয়েন করে মুখোশ উন্মোচন হয়ে গেছে। রিয়েক্ট এ এতকিছু আছে জানতাম ই না। কেন রিয়েক্ট প্রয়োজন, কিভাবে SPA কাজ করে, রিয়েক্ট এর Philosophy ইত্যাদি । তাছাড়া ক্লাস-বেসড কম্পোনেন্ট , রিয়েক্ট এর Lifecycle, controlled vs uncontrolled , কাস্টম হুক, হায়ার অর্ডার কম্পোনেন্ট, কন্টেক্সট এপিয়াই, রিডাক্স, রিডাক্স টুলকিট, HTML to React এ কিভাবে কনভার্ট করতে হয়, রিয়েক্ট এর কোন প্যাকেজ না পেলে কিভাবে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর প্যাকেজ ইউজ করতে হয় ইত্যাদি। সবচেয়ে মজার ব্যাপার হলো পারর্ফম্যান্স অপ্টিমাইজেশন এর জন্য React memo, useMemo, useCallback, React Profiler, React. Lazy, code spliting, React Query, Error Boundary ইত্যাদির ইউজ ছিল ইন্টারেস্টিং টপিক। আরও ইন্টারেস্টিং হলো যারা আগে থেকে ব্যাকেন্ড নিয়ে কাজ করেছে তাদের কাছে Strapi হলো সেই লেভেলের জিনিস । একটা ই-কমার্স এপ এর কার্ট হ্যান্ডেলিং এর জন্য প্যাকেজ ইউজ করা, শেষ-মেষ কিভাবে কাস্টমারের পকেটের টাকা নিজের পকেটে আনা যায় তার জন্য পেমেন্ট ইন্ট্রিগেশন Stripe ইউজ করা আরও অনেক অনেক টপিক এর Deeply Discussion ছিল পুরো বুটক্যাম্প জুড়ে।
আলহামদুলিল্লাহ আমার এক্সেপ্টেশনের চেয়ে বেশি কিছু আমি পেয়েছি এবং আরোও পাব সামনে Next.js, GraphQl এর বোনাস ক্লাস।কেউ যদি গতানুগতিক কাজ না জেনে ভালোভাবে কিছু আসলেই শিখতে চায় তাহলে তার জন্য এই বুটক্যাম্প। তবে প্রচুর সময়, প্রোপার মাইন্ডসেট , শিখার অদম্য ইচ্ছা যদি থাকে তাহলে স্টেপ বাই স্টেপ একটা জার্নির জন্য রেডি হতে পারেন

Abu Nasir

recommends

JavaScript Ninja

October 1. 

সফলভাবে ফুল-স্ট্যাক রিঅ্যাক্ট অ্যাপ ডেভেলপমেন্ট বুটক্যাম্প (ব্যাচ-৩) শেষ করলাম। সামিম ভাইয়ের সবগুলো কোর্স একজন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রমী হতে এবং নির্দিষ্ট গোলে পৌছাতে সাহায্য করবে। কোর্স এর শুরুতে একটু কঠিন লাগলেও সামিম ভাইয়ের শেখানোর পদ্ধতিতে সবকিছু সহজ হয়ে গিয়েছে । উনি এখানে রিএক্ট এর সবকিছু খুব যত্ন সহকারে, খুটিনাটি খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। একজন বিগিনারের জন্য এটি অত্যান্ত উপকারী একটি কোর্স। জাভাস্ক্রিপ্ট বুটক্যাম্পের মত এখানেও প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। এটি শুধুমাত্র একটি ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট কোর্সই নয়। এখানে Strapi দিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখেছি। যারা রিঅ্যাক্ট ডেভেলপার হতে চান তাদের আমি এই কোর্সটি রেকমেন্ড করব। সামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ।

Ramjan Ali

recommends

JavaScript Ninja

October 3. 

জাভাস্ক্রিপ্ট বুটক্যাম্প শেষ করার পর ইচ্ছা ছিল নেক্সট লেভেল এ আবার ও শামিম ভাই এর কাছে শিষ্যত্ব বরন করার। অল্প দিনে মধ্যেই রিয়্যাক্ট বুটক্যাম্প-৩ এ জয়েন করি। শামিম ভাই এর অসাধারণ টিচিং এবং ওনার জ্ঞানের পরিধির কারনে আমাদের এই জার্নিটা অনেক সাবলিল এবং ইন্টারেস্টিং করে তুলেছিলেন। বুটক্যাম্প এ আমাদেরকে রিয়্যাক্ট ইকোসিস্টেম এর প্রায় সবকিছুই খুব দারুনভাবে উপস্থাপন করেছেন । আমাদেরকে শিখিয়েছেন হেডলেস সিএমএস স্ট্রাপি। যেটা দিয়ে ছোট-মাঝারি বা বড় যে কোন ধরনের এ্যাপ্লিকেশন এর ব্যাকএন্ড খুব দ্রুত এবং ইফেক্টিভ ভাবেই তৈরী করা যায়।
শামিম ভাই খুবই আন্তরিকতার সাথে প্রতিটা টপিক ধরে ধরে শেখান যেটা তাঁর একটা অসাধারন গুন এবং আমি এই ব্যাপারটায় তাঁর ভিষন গুনমুগ্ধ একজন ছাত্র।
শামিম ভাই এর কোর্স শেষে যেটা হয়, সেই সাবজেক্ট এর উপর ভিষন ভাল একটা ফাউন্ডেশন এবং কনফিডেন্ট তৈরী হয় এবং যে কোন ধরেনর প্রজেক্টএ হাত দিতে ভয় এর ব্যাপারটা থাকে না। আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় এটা সব থেকে বেশি জরুরি।
ভবিষ্যতে রিয়্যাক্ট শিখতে আগ্রহীদের জন্য আমার ১০০% রিকমেন্ডেশন থাকবে এই বুটক্যাম্প এ জয়েন করার।
শামিম ভাই এবং টীম তাঁদের এই প্রচেষ্টার ধাঁরা অব্যাহত রাখুন আমাদের দেশ এর কমিউনিটির জন্য, সেই কামনা করি।

ZX Rajib

recommends

JavaScript Ninja

September 29. 

I completed React Application Development Bootcamp Batch-3. Before joining this bootcamp I was trying to learn react by watching various tutorials. But it was not possible to learn properly. Then I came to know about this course and joined. Which was the best decision for me. In this course react is taught with proper guidelines and proper way. Which is very important for a beginner. So I must say as a beginner to choose the course to learn React Application Development Bootcamp properly.

Saddam Hossen

recommends

JavaScript Ninja

October 4. 

আসলে অনেক দিন থেকেই আমার রিয়েক্ট নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু এই বুটক্যাম্পে জয়েন করে বুঝতে পেরেছি যে রিয়েক্ট এ এতকিছু আছে তা আগে জানতাম ই না। রিয়েক্ট এর কোর ফিচারস, কেন রিয়েক্ট প্রয়োজন, কিভাবে SPA কাজ করে, রিয়েক্ট এর Philosophy ইত্যাদি। তাছাড়া ক্লাস-বেসড কম্পোনেন্ট ,ফাংশনাল কম্পোনেন্ট, লাইফসাইকেল মেথড, লাইফসাইকেল হুকস, কাস্টম হুক, হায়ার অর্ডার কম্পোনেন্ট, কন্টেক্সট এপিয়াই, রিডাক্স, রিডাক্স টুলকিট, HTML project to React app এ কিভাবে কনভার্ট করতে হয়, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরী প্যাকেজ গুলো কিভাবে রিয়েক্ট এর প্যাকেজ দিয়ে ইউজ করতে হয় ইত্যাদি। পারর্ফম্যান্স অপ্টিমাইজেশন এর জন্য React memo, useMemo, useCallback, React Profiler, React. Lazy, code splitting, React Query, Error Boundary ইত্যাদি ছিল ইন্টারেস্টিং টপিক। ব্যাকেন্ড সলুশন এর জন্য Strapi হলো সেই লেভেলের জিনিস । উপরোক্ত সব গুলা বিষয়ের Deeply Discussion ছিল পুরো বুটক্যাম্প জুড়ে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মেন্টর শামীম ভাইকে উপরোক্ত টপিকস গুলা সুন্দর ভাবে শেষ করে দেওয়ার পাশাপাশি, Job market analysis, Real time project scenario analysis ইত্যাদি বিষয়ে সুন্দরভাবে আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ এক্সেপ্টেশনের চেয়ে বেশি কিছু পেয়েছি।
ধন্যবাদ সবাইকে।

আমি  কিভাবে সাপোর্ট পাবো?

জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স প্রোগ্রামিং বুটক্যাম্পে আপনি যে কোন সময় প্রয়োজনে সাপোর্ট পাবেন,  লাইভ ক্লাসে যে কোন প্রশ্ন করে কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবেন ।  লাইভ ক্লাসগুলোতে নতুন নতুন টপিক ডিসকাস করা হবে, কনফিউজিং টপিকগুলো রিভিউ করা হবে ।

তাছাড়া লাইভ ক্লাসের পাশাপাশি এই প্রোগ্রামে ২৪ ঘণ্টা সাপোর্ট এর জন্য ডেডিকেটেড  স্কাইপ গ্রুপ থাকবে । সাথে সাথে প্রিমিয়াম ফেসবুক গ্রুপে জয়েন করে একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে প্রশ্ন করতে পারবেন ।

মোটকথা আপনার শেখার আগ্রহ, চেষ্টা , ডেডিকেশন থাকলেই এনাফ, বাকিটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমরাই আপনাকে হাত ধরে  আপনার গোলে পৌঁছে দিব, শুধুমাত্র আপনাকে আমাদের সাথে হাটতে হবে । 

 
 লাইভ ক্লাসে জয়েন করতে অথবা সময় নিতে না পারলে  আমাদের রেগুলার প্রিমিয়াম কোর্সে জয়েন করতে পারেন।

রেগুলার প্রিমিয়াম কোর্সে আপনার মত করে সময় বের করে , আপনার  ইচ্ছানুযায়ী আপনার গতিতে কোর্স শেষ করতে পারবেন

প্রোগ্রাম নিয়ে আপনার অতিরিক্ত প্রশ্ন আছে ? তাহলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন

✳✳শেষ কথা ✳✳

 এই প্রোগ্রাম শেষে আপনার জাভাস্ক্রিপ্টের সব কনফিউজিং এবং অ্যাডভান্স প্রোগ্রামিং পার্ট গুলো নিয়ে পরিস্কার ধারনা হয়ে যাবে ।  আপনি জাভাস্ক্রিপ্ট  প্রোগ্রামিং এ আরো অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন । জব হান্টি এবং ক্যারিয়ারে খুব দ্রুত প্রোগ্রেস করতে পারবেন । 

যে কোন  সিঙ্গেল পেজ লাইব্রেরী অথবা ফ্রেমওয়ার্ক  কনফিডেন্টলি হেন্ডেল করতে পারবেন  অথবা সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট (নোড জে এস) জার্নিতে আরো অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন  । আশা করছি এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং বুটক্যাম্প হবে ।